১৬ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
মিয়ানমার সফরে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক রিপোর্টের তদন্ত করতে মিয়ানমার সফর করছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : টমাস উজিনা কুইন্টানা তার ১৯তম ও সর্বশেষ মিয়ানমার সফরে গত বৃহস্পতিবার ৬ দিনের এক সফরে মিয়ানমার পৌঁছেছেন।

তিনি মাউঙ্গদাও গ্রামে উগ্র বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক সংখ্যালঘু মুসলিম হত্যার বিষয়ে তদন্তের জন্য মিয়ানমার সরকারের প্রতি দাবী জানিয়েছেন।

কুইন্টানা তার সফরের পূর্বে জেনেভাতে বলেছেন : রাখাইন প্রদেশের মানবাধিকার অবস্থার উন্নয়নের জন্য মিয়ানমার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখবো।

২০১২ সালেও এ গ্রামটিতে উগ্র বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে ১৬৭ জন নিহত এবং প্রায় ১৪ হাজার লোক গৃহহারা হয়।

এদিকে মিয়ানমারের ১৩০০ মুসলমানের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট তদন্তের দাবী জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। থাই সরকারের ভাষ্যমতে তাদেরকে তিন মাস পূর্বে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের থাই প্রতিনিধি সুনাই পাসুক গত বৃহস্পতিবার বলেছেন : আমরা ঐ ১৩০০ রোহিঙ্গা মুসলমানের পরিণতির বিষয়ে স্পষ্ট তদন্তের দাবী জানাই। এ বিষয়ে থাই কর্তৃপক্ষের পরস্পর বিরোধী মন্তব্য করছেন।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার তদন্তের বিষয়ে অবহেলার কারণে মিয়ানমার সরকারের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থাসহ অন্যান্য সংস্থা।

উল্লেখ্য, মিয়ানমারের মোট জনসংখ্যার (৬ কোটি) শতকরা ৬ ভাগ রোহিঙ্গা মুসলমানদের নিয়ে গঠিত। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়।

ইতিপূর্বেও বহুবার রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার সরকার।#